সীতাকুণ্ডে শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

214

কামরুল ইসলাম দুলু: চট্টগ্রামের সীতাকুণ্ডে শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

Advertisement

শুক্রবার বিকালে কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী উক্ত ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে উপজেলার ৩২ টি টিম অংশ নেয়।

কুমিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহাবউদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহুরুল আলম জহুর, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ইউছুপ নিজামী, উত্তর জেলা বিএনপির সদস্য  দিদারুল ইসলাম মাহমুদ, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরছালিন, উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলম বদরুল, পৌর বিএনপির সদস্য সচিব ছালে আহমেদ,  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, যুগ্ম আহবায়ক সোলায়মান রাজ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী শাহেদ, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ বেলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ বিভাগের সভাপতি জসিম উদ্দিন, জামায়াত যুব বিভাগের কুমিরার সভাপতি এজাহার মিয়া, খেলা পরিচালনা কমিটির আহবাযক এস এম ইব্রাহিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Advertisement