পটিয়ায় ভাতিজাকে ছুরিকাঘাতে খুন করেছে আপন চাচা

109

চট্টগ্রামের পটিয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে মো. রাশেদ (২৩) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছেন তার আপন চাচা।

Advertisement

শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল ওই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে। তিনি পোশায় সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন।

এ দিকে এ ঘটনার পর চাচা জালাল উদ্দিন (৪৫) পলাতক রয়েছেন। তিনি একই এলাকার রাজা মিয়ার ছেলে।

স্বজনরা জানান, ছোট বেলায় রাসেলের বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করেন। দাদা-দাদি তাকে লালন-পালন করে বড় করেন। তার বড় ভাই জালাল উদ্দিন চট্টগ্রাম ভাড়া বাসায় থাকেন। রাতে তিনি গ্রামের বাড়িতে এসে ঘরে ঢুকে দেখতে পান তার একটি তোশক ভাতিজা ব্যবহার করছেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাচা জালাল ধারাল ছুরি দিয়ে রাসেলের গলায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাকে পটিয়া হাসপাতালে নিলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ঘটনার পর পালিয়ে যাওয়া জালালকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন পটিয়া থানার ওসি।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. লিটন চৌধুরী জানান, রাত ১১টার পর গলাকাটা অবস্থায় রাসেল নামে এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়।

Advertisement