শঙ্কর মঠে স্বামী সত্যানন্দের যোগক্রিয়া বিষয়ক সভা

গীতার আদর্শ বুকে ধারণ করতে পারলে সুন্দর সমাজ বিনির্মাণ হবে

145

সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে মহাযোগী স্বামী সত্যানন্দ মহারাজের যোগক্রিয়া বিষয়ক আলোচনা সভা ২০ নভেম্বর বুধবার বিকেলে শ্রীশ্রী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

Advertisement

মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে ও মঠের সাংগঠনিক সম্পাদক মাস্টার অজিত কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারীর মেখলস্থ শ্রীশ্রী পুন্ডরিক ধামের অধ্যক্ষ শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মহারাজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ধর্মতত্তবিদ শ্রীমৎ স্বামী সজলানন্দ গিরি, শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ গিরি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন মঠের সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য্য।

আলোচনা সভায় বক্তারা বলেন, ধর্ম চেতনা ও ধর্মবোধ মানুষকে সত্য সনাতন সুন্দরের পথে পরিচালিত করার ফলে সমাজ থেকে অন্যায়-অনাচার দূরীভূত হয়। গীতার আদর্শ জীবনকে আলোকিত করে। গীতার আদর্শ ও উদ্দেশ্য বুকে ধারণ করতে পারলে সুন্দর সমাজ বিনির্মাণ হবে। বাংলার এ প্রান্ত থেকে ঐ প্রান্তের সনাতনী মানুষকে গীতামুখী করতে পারলেই দেশ কুসংস্কারমুক্ত হবে। শিশু থেকে শুরু করে সবাইকে গীতার আদর্শে জীবনকে গড়ে তুলতে হবে, গীতাকে জানতে হবে। গীতা প্রচারের মাধ্যমে সমাজ ও দেশকে আলোকিত করতে হলে মহাযোগী স্বামী সত্যানন্দ মহারাজের আদর্শ-উদ্দেশ্য বুকে ধারণ করতে হবে।

Advertisement