সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নৈশ প্রহরী নিহত

102

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোঃ হামদু মিয়া লেদু (৭০) নামে এক বৃদ্ধ নৈশ প্রহরী নিহত হয়েছেন।

Advertisement

আজ সোমবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ বাঁশবাড়িয়া গ্রামের আমিরুজ্জামানের পুত্র। নিহত হামদু মিয়া মাদামবিবিরহাট এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মাদামবিবিরহাট এলাকায় ফরেস্ট বিট অফিসের কাছে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমূখী অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা লাশটি উদ্ধার করে নিহতের বাড়িতে পাঠিয়ে দেন। বিষয়টি বার আউলিয়া হাইওয়ে থানাকে অবহিত করা হয়েছে বলে জানান স্থানীয়রা।

Advertisement