ওমরাহ পালনে সৌদির পথে মেয়র

64

ওমরাহ পালন করার উদ্দেশ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার সকালে ১১টায় সস্ত্রীক রওনা হয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিকাল ৫টায় ঢাকা থেকে রওনা হবেন তিনি।

Advertisement

বিমানবন্দরে তাকে বিদায় জানান চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ চসিকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিমানবন্দরে মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

আগামী ১১ জানুয়ারি দেশে ফেরার কথা মেয়র ডা. শাহাদাতের।

Advertisement