সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে চট্টগ্রাম পিআইডিতে অংশীজনের সভা

114

আঞ্চলিক তথ্য অফিস-পিআইডি চট্টগ্রামের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২৫ এর আওতায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের সভা গতকাল ১৬ জানুয়ারি বৃহস্পতিবার পিআইডি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

Advertisement

চট্টগ্রাম পিআইডি’র উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসানের সভাপতিত্বে ও তথ্য অফিসার জি.এম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী।

পিআইডি’র প্রদানকৃত সেবার মান আরও কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে গুরুত্বারোপ করেন দৈনিক কর্ণফুলীর নির্বাহী সম্পাদক মোহাম্মদ উল্লাহ, দৈনিক নয়া দিগন্ত’র ব্যুরো প্রধান নুরুল মোস্তাফা কাজী, জাতীয় সংবাদ সংস্থা এনএনবি’র চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি রনজিত কুমার শীল, বিটিভি’র নিউজ প্রোডিউসার মোঃ আমজাদ হোসেন, দৈনিক পূর্বকোণ’র সিনিয়র ফটোগ্রাফার মিয়া আলতাফ, বৈশাখী টিভি’র স্টাফ রিপোর্টার নাঈমুল ইসলাম, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সহ-সম্পাদক দেবজ্যোতি চক্রবর্তী।

সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহিতা, জিআরএস সফটওয়্যার, অভিযোগ প্রতিকার ও পিআইডি কার্যক্রম বিষয়ে বক্তব্য প্রদান করেন উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসান। তিনি চট্টগ্রাম পিআইডি’র প্রদানকৃত সেবার মান আরো কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে সাংবাদিকদের থেকে বিভিন্ন মতামত গ্রহণ করেন।
পিআইডির কার্যক্রমকে আরো বেশি গ্রহণযোগ্য করতে ফটো কভারেজের পাশাপাশি ভিডিও ক্লিপ সংগ্রহের কাজ শুরু করা সময়ের দাবি বলে বক্তারা দাবি করেন। এতে করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার সংবাদ আরো দ্রুত সময়ে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে উপস্থিত সাংবাদিকরা প্রত্যাশা ব্যক্ত করেন।

Advertisement