চবি সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর ড. ইন্দ্রজিৎ কুন্ডুর মৃত্যুতে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের গভীর শোক প্রকাশ

388

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর ড. ইন্দ্রজিত কুন্ডুর মৃত্যুতে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

Advertisement

উপাচার্য ও উপ-উপাচার্যগণ এক শোক বার্তায় প্রফেসর ড. ইন্দ্রজিৎ কুন্ডুর বিদেহী আত্মার চির শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ গুণী শিক্ষকের মৃত্যুশোক যাতে তার পরিবার-পরিজন কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় পরম করুণাময় সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করেছেন।

উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এক শোক বার্তায় বলেন, এ গুণী শিক্ষক-গবেষক বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক অঙ্গনে যে মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতার স্বাক্ষর রেখে গেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

উল্লেখ্য, প্রফেসর ড. ইন্দ্রজিৎ কুন্ডু আজ (৩১ জানুয়ারি, ২০২৫) দুপুর ২:৪৫ টায় চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তাঁর মরদেহ আজ ৬ টা থেকে ৬:৪৫ টা পর্যন্ত চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটে সকলের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে রাখা হয়েছে। এরপর তার মরদেহ দাহ করার জন্য বালুয়ার দীঘি শ্মশানে নিয়ে যাওয়া হয়।

প্রফেসর ড. ইন্দ্রজিৎ কুন্ডু মৃত্যুকালে তার স্ত্রী, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Advertisement