নগর ছাত্রদলের সদস্য সচিব তুহিনের বাসায় পুলিশি তল্লাশীর নিন্দা ও প্রতিবাদ

326

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের বাসায় তল্লাশীর নামে পুলিশি হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।

Advertisement

আজ এক বিবৃতিতে নগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম বলেন,অবৈধ বাকশালী সরকার ছাত্রদলকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়ে জুলুম নিপীড়ন চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে তল্লাশীর নামে পরিবারের সদস্যদের হয়রানি ও অশালীন আচরণ করেছে। মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন আচরণে সাধারণ ছাত্র সমাজের মনে ভীতির সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দ আরও বলেন,এক দিকে বিনা অপরাধে ছাত্রদলের নেতাকর্মীদের ধরে নিয়ে পঙ্গু করছে অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসা মূলক মিথ্যা মামলা একের পর এক দায়ের করে আদালতে জামিন বন্ধ করে রেখেছে যা মানবাধিকারের চরম লংঘন। শরিফুল ইসলাম তুহিন একজন পরিচ্ছন্ন ছাত্রনেতা, তার বাসায় পুলিশী তল্লাশী বিবেকবান ছাত্র সমাজ মেনে নিতে পারেনা।

পরিশেষে নেতৃবৃন্দ ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার সহ কারাগারে আটক সকল নেতৃবৃন্দদের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং এধরনের মানব অধিকার লংঘন মূলক কর্মকান্ড থেকে সরে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Advertisement