সাংবাদিতায় চসিকের একুশে পদক পাচ্ছেন জাহিদুল করিম কচি

136

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একুশে পদক পাচ্ছেন সিনিয়র সাংবাদিক দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক, চট্টগ্রাম প্রেসক্লাব অন্তর্বর্তীকালীন কমটির সদস্য সচিব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য, পেশাজীবী নেতা জাহিদুল করিম কচি

Advertisement

আগামী ২৬ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় এম এ আজিজ স্টেডিয়ামে বই মেলায় বর্ষীয়ান এ সাংবাদিককে একুশে পদক প্রদান করা হবে।

বিগত বছরসমূহের ধারাবাহিকতায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বরেণ্য ব্যক্তিবর্গকে এবারও চসিকের একুশে পদক প্রদানের সিদ্বান্ত গ্রহন করা হয়েছে।

জাহিদুল করিম কচি দীর্ঘ সাংবাদিকতা জীবনে দৈনিক বাংলাসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া সাংবাদিকতার পেশাগত উৎকর্ষ সাধনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

Advertisement