সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনায় জুলাই-আগস্ট/২৪ গনঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের স্বাস্থ্য কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (২৬ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
Advertisement
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যদা) অধ্যাপক (ডা.) মো. সায়েদুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য ) ডা. অংসুইপ্রু মারমা
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. ইরফান চৌধুরী, ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের এমও সিএস ডা. মোহাম্মদ নওশাদ খান।
Advertisement

















