চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক এস.এম নছরুল কদিরের পিতা এ.টি.এম ফয়জুল কদির আজ সকাল ৭ ঘটিকায় নগরের সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Advertisement
মরহুমের জানাজা নামাজ আজ বাদ আছর রাহাত্তারপুল বড় কবরস্থান সংলগ্ন শাহ মজিদিয়া মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত হবে।
এক শোকবার্তায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন নগর বিএনপি ও উনার ব্যক্তিগত পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করেন, যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করে।
Advertisement

















