আন্তর্জাতিক বাবা দিবস উপলক্ষ্যে বাবাদের সম্মাননা দিল এসএসসি ২০০০ ব্যাচ’র বন্ধুদের দ্বারা পরিচালিত ফেসবুক ভিত্তিক গ্রুপ রিস্ক টেকার ২০০০।
শুক্রবার (২৭ জুন) চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী রোডস্থ চিটাগাং গ্রামার স্কুল সংলগ্ন টু স্পুন রেস্টুরেন্ট-এ আয়োজন অনুষ্ঠিত হয়।

গ্রুপের মডারেটর সামিরার সঞ্চালনায় এবং গ্রুপ ক্রিয়েটর নুর এ সানির সভাপতিত্বে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। শুভেচ্ছা বক্তব্যে সানি গ্রুপের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। এরপর তিন বন্ধুর বাবাকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়।
তিন জন বাবা তাদের মনোভাব প্রকাশ করেন। তারা সন্তান এবং নাতি-নাতনীদের জন্য দোয়া করেন।

বাবা নিয়ে গান পরিবেশন করেন প্রণব, বাবা নিয়ে স্মৃতিচারণ করেন চন্দনাইল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রেশমি, টু স্পুন রেস্টুরেন্ট এর কর্ণধার জমির, নিশান, মুরাদ, ইমরান, মাহবুব, নাহিদ, রনী, খোরশেদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকলকে আপ্যায়ন এবং গ্রুপ ফটোসেশসের মধ্য দিয়ে পৃথিবীর সকল বাবাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
















