চবির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের মুদ্রিত ক্যালেন্ডার উপাচার্যকে হস্তান্তর

350

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারকে আজ মঙ্গল (০১ জুলাই) দুপুর ১টায় উপাচার্য দপ্তরে ক্যালেন্ডার হস্তান্তর করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ক্যালেন্ডার মুদ্রণ কমিটির সদস্যবৃন্দ।

Advertisement

এ সময় চবি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ক্যালেন্ডার মুদ্রণ কমিটির আহবায়ক চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো.কামাল উদ্দিন ও মুদ্রণ কমিটির সদস্য চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও মুদ্রণ কমিটির সদস্য চবি প্রেসের প্রশাসক ড. মুহাম্মদ এনামুল হক মুজাদ্দেদী, চবি ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, কমিটির সদস্য চবি প্রেসের টেকনিক্যাল অফিসার জনাব মো. রমিজ উদ্দিন ও কমিটির সদস্য-সচিব চবি প্রেসের সেকশন অফিসার দেলোয়ার হোছাইন এ সময়ে উপস্থিত ছিলেন।

উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ক্যালেন্ডার মুদ্রণ কমিটি খুব দ্রুত সময়ের মধ্যে নতুন বছরের ক্যালেন্ডার মুদ্রণ করায় কমিটির আহবায়কসহ সকলকে ধন্যবাদ জানান।

Advertisement