বাপ্রাশিসকস চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে বিদায় ও অবসরজনিত সংবর্ধনা অনুষ্ঠিত

129

বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি (বাপ্রাশিসকস), চট্টগ্রাম বিভাগীয় কমিটির আয়োজনে কর্মচারীদের বদলী ও অবসরজনিত বিদায় এবং পদোন্নতিতে সংবর্ধনা সভা গতকাল শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

Advertisement

বাপ্রাশিসকস’র বিভাগীয় সভাপতি মোঃ আজিজুল হকের সভাপতিত্বে, সুমন নন্দী ও রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের বিভাগীয় উপপরিচালক মোঃ আতাউর রহমান।

অনুষ্ঠানে ক্রেস্টসহ শুভেচ্ছা উপহার দিয়ে সংগঠনের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিনকে বদলীজনিত ও মানষ চৌধুরীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

পাশাপাশি পদোন্নতিপ্রাপ্ত ছয়জন কর্মচারী যথাক্রমে-মোঃ আব্বাস আলী, মোঃ জসিম উদ্দিন আহাম্মদ চৌধুরী, নাসিমা চৌধুরী, গৌর নিতাই ভট্টাচার্য্য, প্রতাপ কান্তি দস্তিদার ও রাখাল কৃষ্ণ দাশকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম পিটিআই’র সুপারিনটেনডেন্ট শাহীন আকতার চৌধুরী, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের শিক্ষা অফিসার মামুন কবির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল হোসেন ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বক্তব্য রাখেন মোঃ জাকির হোসেন, মোঃ ফজলুল হক, তুষার কান্তি চাকমা, বাপ্রাশিসকস চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোঃ শরিফুল ইসলাম পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামাল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা কর্মচারীদের ন্যায্য দাবি ও পদোন্নতির বিষয়গুলো তুলে ধরেন এবং বাস্তবায়নের বিষয়ে প্রধান অতিথির সহযোগিতা কামনা করেন।

Advertisement