শহীদদের রুহের মাগফিরাত কামনায় জাতীয় যুবশক্তি’র দোয়া মাহফিল

117

জাতীয় যুবশক্তি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় এক খতমে কোরআন ও দোয়া মাহফিল চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

অনুষ্ঠানে যুবশক্তির পক্ষ থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সংগঠক টিপু সুলতান। তিনি বলেন, “আমাদের এই শহীদদের রক্তই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে শক্তি যোগাবে। তাদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না।’’

এছাড়া যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক তানজিদ রহমান তার বক্তব্যে বলেন, “যুবশক্তি শুরু থেকেই গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে। এই আন্দোলনের চেতনা আমাদের আগামী দিনের পথ চলায় প্রেরণা জোগাবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবশক্তি চট্টগ্রাম মহানগরের সংগঠক হুজ্জাতুল ইসলাম সাঈদ, যিনি বলেন, “শহীদদের আত্মত্যাগের মহিমা আমরা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।”

আলেম সমাজের পক্ষ থেকে বিশেষ বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি আবদুর রহমান সালেহ। তিনি বলেন, “শহীদদের জন্য দোয়া করার মাধ্যমে আমরা তাদের আত্মার শান্তি কামনার পাশাপাশি এই দেশ ও জাতির কল্যাণও প্রার্থনা করছি।”

অনুষ্ঠানের শেষ পর্বে মুনাজাত পরিচালনা করেন ওস্তাজুল ওলামা আল্লামা আনোয়ারুল হক আল আজহারী সাহেব, যিনি শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতির জন্য বিশেষ দোয়া করেন।

উক্ত খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠানে চট্টগ্রামের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানটি একটি গভীর ভাবগাম্ভীর্যময় পরিবেশে সম্পন্ন হয়।

Advertisement