চবি উপ-উপাচার্যের সাথে চীনের শানদং বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের সৌজন্য সাক্ষাৎ

267

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের সাথে আজ (৪ আগস্ট ২০২৫) বেলা ১১টায় তার অফিস কক্ষে চীনের শানদং বিশ্ববিদ্যালয়ের (Shandong University) তাইশান ডিসটিংগুইশড প্রফেসর ঝিহুয়া ঝাং সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি ওশানোগ্রাফি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ অহিদুল আলম ও চবি গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. লিপন চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

Advertisement

উপ-উপাচার্য অতিথিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি অতিথির সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিরাজমান একাডেমিক সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে আলোচনা করেন। তিনি আরও বলেন, চীন বাংলাদেশের বন্ধু প্রতীম রাস্ট্র। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে চীনের সহায়তার জন্য অতিথিকে আহবান জানান।

প্রফেসর ঝিহুয়া ঝাং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে অত্যন্ত আনন্দিত হন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক উন্নয়নে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য,প্রফেসর ঝিহুয়া ঝাং “AI for Digital Earth” শীর্ষক গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন। তার দীর্ঘদিনের গবেষণাগুলো মূলত বড় আকারের ভূতাত্ত্বিক তথ্য (Big Earth Data), জলবায়ু পরিবর্তনের কার্যকারণ, মহাসাগরের গতি, পরিবেশগত বিবর্তন এবং টেকসই উন্নয়ন বিষয়ক। সাম্প্রতিক সময়ে অধ্যাপক ঝাংয়ের গবেষণা থেকে ৮০টির বেশি প্রবন্ধ ও ৬টি বই প্রকাশিত হয়েছে, যা যুক্তরাজ্যের New Scientist, চায়না সায়েন্স ডেইলি এবং চায়না সোশ্যাল সায়েন্স ডেইলিতে একাধিকবার উল্লেখযোগ্যভাবে প্রকাশিত হয়েছে।

বর্তমানে অধ্যাপক ঝাং International Journal of Big Data Mining for Global Warming (World Scientific) এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি Environmental Development and Sustainability (Springer), EURASIP Journal on Advances in Signal Processing (Springer), এবং International Journal of Climate Change Strategies and Management (Emerald) -এর এসোসিয়েট এডিটর এবং Earth Science Informatics (Springer), PLoS ONE, Open Geosciences (De Gruyter), ও International Journal of Global Warming (Inderscience) এর সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে কাজ করছেন। ২০২৫ সালে অধ্যাপক ঝাং IETI Fellow পদে নির্বাচিত হন।

Advertisement