রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ। এসময় ওই বাড়ি থেকে চারটি বিদেশি অস্ত্র, নগদ ৯৪ লক্ষ ৯৮ হাজার টাকা ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশের আভিযানিক দলের সদস্যরা।
Advertisement
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) রুবেল আহমেদ।
তিনি জানান, বাঘা থানার একটি মামলার ঘটনায় পুলিশ পৌর মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযানে যায়। এসময় বাড়িটিতে তল্লাশি চালালে বিদেশি পিস্তল, প্রায় ৯৫ লক্ষ নগদ টাকা ও ইয়াবা পাওয়া যায়। এসময় মেয়র মুক্তার আলীকে বাড়িতে পাওয়া যায়নি। ধারণা করা হয়, তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই সটকে পড়েন। বাড়িতে থাকা তার স্ত্রী জেসমিন আকতার এবং দুই ভাতিজা শান্ত ইসলাম ও সোহান আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনগত পদক্ষেপের প্রক্রিয়া চলছে।
Advertisement
















