যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিদর্শন করলেন চবি ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ

488

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন আজ (৭ আগস্ট ২০২৫) বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন এবং ‘জাতীয় নীতি প্রতিযোগিতা’ বিষয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

Advertisement

মাননীয় উপাচার্য সম্মানিত যুগ্মসচিবকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিরাজমান একাডেমিক কার্যক্রমের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ সম্পর্কে আলোকপাত করেন। সম্মানিত যুগ্মসচিব চবি সম্পর্কে জেনে অত্যন্ত খুশি হন এবং মাননীয় উপাচার্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পরে মাননীয় উপাচার্য সম্মানিত যুগ্মসচিবকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ পরিদর্শন করেন। তিনি উক্ত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং বিভিন্ন একাডেমিক ও অবকাঠামোগত বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় মাননীয় উপাচার্য সম্মানিত যুগ্মসচিবকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলাধুলার মানোন্নয়নে একটি সুইমিং পুলের চাহিদা পেশ করেন। এ সময় উক্ত বিভাগের সভাপতি প্রফেসর ড. এন.এম. সাজ্জাদুল হক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় নীতি প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য “নতুন বাংলাদেশ নির্মাণ: শিক্ষা ও দক্ষতার রূপান্তর (Towards a New Bangladesh: Transforming Education and Skills for the Future)” বিষয় নির্ধারণ করা হয়েছে। উক্ত প্রতিযোগিতা আয়োজনের নিমিত্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যসহ এ সভা অনিুষ্ঠিত হয়।

সহযোগিতার ক্ষেত্রসমূহ:-

১. শিক্ষার্থীদের অংশগ্রহণকে উৎসাহিতকরণ: বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে উৎসাহ প্রদান।

২. কর্মশালা আয়োজন: প্রাথমিক ও চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিতব্য কর্মশালাগুলোতে লজিস্টিক ও কারিগরি সহায়তা প্রদান।

৩. দল গঠন: নীতি প্রতিযোগিতায় বিষয়ভিত্তিক প্রতিটি দলে ০৩ জন করে সদস্য থাকবেন যাদের মধ্যে ০১ জন নারী সদস্য অবশ্যই রাখতে হবে।

৪. মূল্যায়ন কমিটিতে অংশগ্রহণ: বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দের সমন্বয়ে গঠিত মূল্যায়ন কমিটির মাধ্যমে ধারণাপত্র ও নীতিমালা মূল্যায়নে সহায়তা।

৫. প্রচার ও প্রসার: বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন সংগঠন ও যোগাযোগ মাধ্যম (ওয়েবসাইট, নোটিশ বোর্ড, সোশ্যাল মিডিয়া) ব্যবহার করে প্রতিযোগিতার প্রচার। এ প্রতিযোগিতার আনুষঙ্গিক ব্যয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বহন করবে।

Advertisement