নাগরিকদের সেবায় সরকারি প্রতিষ্ঠানের সাথে এনজিওর অংশগ্রহণ বাড়াতে হবে: মেয়র

101

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন-নাগরিকদের জীবনমানের উন্নয়নে সবাইকে সচেতন হতে হবে। দেশের সার্বিক বাস্তবতায় চাইলেও শতভাগ সেবা দেয়ার সুযোগ কম। সীমিত সম্পদ ও জনবলের কারণে সংকট থেকে যায়। নাগরিকের পাশাপাশি এনজিও গুলোকে সরকারি সেবা কার্যক্রমে নিবিড়ভাবে সম্পৃক্ত হতে হবে।

Advertisement

বাংলাদেশের নাগরিক সমাজের চলমান প্রচেষ্টা এবং সাধারণ মানুষের অংহণের মাধ্যমে নীতি-নির্ধারণকে আরও অন্তর্ভুক্তিমূলক করার উদ্দেশ্যে “কেমন নাগরিক সংগঠন চাই” শীর্ষক আঞ্চলিক সংলাপে সিটি মেয়র আরও বলেন, শিক্ষা, চিকিৎসা, বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন কাজে সিটি কর্পোরেশনের মতো প্রতিষ্ঠান কাজ করে। নগরায়নের ফলে শহরের জনঘনত্ব ক্রমশ বাড়ছে। এনজিও গুলো বিভিন্ন কর্মকা-ের পাশাপাশি নগর সেবার কাজগুলো সুনির্দিষ্ট আকারে পালন করলে সংকটগুলো অনেকাংশে কেটে যাবে। আগামীদিনের নাগরিক সংগঠনগুলোকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কার্যক্রম শুরু করা সময়ের দাবি।

সোমবার (১৮ আগষ্ট) বিকাল ৩টায় হোটেল আগ্রাবাদে আয়োজিত সংলাপের আয়োজন করে , সিএসও অ্যালায়েন্স। সংলাপে নাগরিক সমাজসংক্রান্ত বিভিন্ন বিষয় যেমন-শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, দারিদ্র্য বিমোচন, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নসহ নানা ক্ষেত্রের করণীয় বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানের শুরুতে সিএসও অ্যালায়েন্সের নির্বাহী কমিটি সদস্য ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম গত ৫০ বছরের এনজিও সেক্টরের তুলনামূলক চিত্র তুলে ধরেন। যেখানে উঠে আসে ক্ষুদ্রঋণ সুবিধা, নারীর ক্ষমতায়ন,দুর্যোগ ব্যবস্থাপনা,দারিদ্র্য বিমোচনায় এনজিও সেক্টরের ভুমিকা।

একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম বলেন দারিদ্র্যতে টার্গেড না করে সিস্টেমকে টার্গেড করে কাজ করে দারিদ্র্য বিমোচন করা সম্ভব এবং বৈষম্য হীন সমাজ গঠনে নিদিষ্ট বিষয় বস্তুর উপরে কাজ করার আহবান জানান। সেই সাথে তিনি এনজিও সেক্টরের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনূছ, জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রামেরযুগ্ম মুখ্য সংগঠক ও তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট-চট্টগ্রাম রেঞ্জ) রওশন আরা রব, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ . মোঃ আবু ঈসা আনছারী, ক্লিফটন গ্রুপ পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, মেরিডিয়ান গ্রুপ চেয়ারম্যান কোহিনুর কামাল, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) পরিচালক নুজহাত নূয়েরী কৃষ্টি, সনাক-টিআইবি, চট্টগ্রামের সভাপতি মো. দেলোয়ার হোসেন মজুমদার, পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহ সভাপতি প্রকৌশলী সুভাষ বড়–য়া, দ্য বিজনেজ স্ট্যান্ডার্ড পত্রিকার ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, চট্টগ্রামের প্যানেল আইনজীবি আসিয়া, শ্রমিক নেতা এ এম নাজিম উদ্দিন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে সিএসও অ্যালায়েন্সের সহ-আহবায়ক ও ব্র্যাকের০ নির্বাহী পরিচালক আসিফ সালেহ্, ইপসা’র নির্বাহী পরিচালক আরিফুর রহমান বক্তব্য রাখেন।

Advertisement