নগর যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ পিন্টু’র বহিষ্কারাদেশ প্রত্যাহার

117

চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ পিন্টু’র বহিষ্কারাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

Advertisement

আজ শনিবার জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর মিনহাজুল ইসলাম ভূঁইয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনা এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয় ।

আব্দুল হামিদ পিন্টু দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা এবং নিপীড়িত নেতা হিসেবে বহিষ্কারাদেশ তুলে নেওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান দলের নেতাকর্মী।

Advertisement