ফকিরহাটে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রীর মৃত্যু

255

চলমান বিধিনিষেধের মধ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে হাসপাতলে ভর্তি করা হয়েছে।

Advertisement

আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আনাম বলেন, পণ্যবোঝাই একটি পিকআপ মোংলার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয় পিকআপটি। এতে ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকের ছয় আরোহী। নিহতদের এখনও পরিচয় জানা যায়নি। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম সারোয়ার বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা একজনকে উদ্ধার হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement