চবিতে পরিবেশ সচেতনতা ও প্লাস্টিক দূষণ রোধে বিশেষ কর্মশালা

253

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে Youth 3R Society এর আয়োজনে এবং Young Power in Social Action (YPSA) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ-চাকসুর সহযোগিতায় ‘Youth for Sustainable Tomorrow; Workshop & Volunteer Programme on Plastic Waste Management and Environmental Justice’ শীর্ষক কর্মশালা আজ রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) চবি কলা ও মানববিদ্যা অনুষদের ইনোভেশন হাবে অনুষ্ঠিত হয়। রবিবার বিকাল ৪টায় এই কর্মশালার ক্লোজিং এবং সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

Advertisement

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি এমন আয়োজন বেশি বেশি করার জন্য উৎসাহিত করেন। এ ধরনের পরিবেশবান্ধব কাজে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন চবি উপাচার্য।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এমন উদ্যােগ অব্যহত রাখবে। তোমাদের পরবর্তীদের এ কাজে সংযুক্ত করবে। তোমাদের হাত ধরে চবি ক্যাম্পাস অনন্য উচ্চতায় পৌঁছে যাক-সেই প্রত্যাশা করি। তিনি বলেন, ক্যাম্পাস আগের চেয়ে অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন হয়েছে, নানা দিক থেকে ইতিবাচক পরিবর্তন হয়েছে, দারুণ একাডেমিক পরিবেশ বিরাজ করছে; সবকিছুই সম্ভব হয়েছে শিক্ষার্থীদের কারণে। শিক্ষার্থীরা পরিবেশ ভালো রেখেছে।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, আজকের তরুণ সমাজ যদি পরিবেশ সংরক্ষণ ও দায়বদ্ধ নাগরিকত্বের মতো বিষয়গুলোতে আরও সক্রিয় হয়, তাহলে একটি টেকসই ও উন্নত ভবিষ্যৎ গড়া সম্ভব হবে। অংশগ্রহণকারীরা আগামী দিনে এসব বিষয়ে আরও কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উপাচার্য ও উপ-উপাচার্য (প্রশাসন) কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ প্রদান করেন।

কর্মশালায় চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন প্রশিক্ষক হিসেবে কার্যক্রম, গবেষণা ও অভিজ্ঞতা শেয়ার করেন, যা শিক্ষার্থীদের জন্য নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচন করেছে। কর্মশালাটি পরিচালনা করেন ইপসার প্রোগ্রাম অফিসার সেতার রুদ্র, শারিফ মুস্তাজিব। কর্মশালায় মোট ৬২ জন চবি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Youth 3R Society এবং-র Founder & Executive Director মোঃ সাজারাতুল ইসলাম ইয়াকিন উক্ত আয়োজনের কনভেনর এবং পরিচালক ছিলেন এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপসার এনভায়রনমেন্ট অফিসার মিনহাজুর রহমান শিহাব।

এছাড়া মাইশা ফাহমিদা, সাদিয়া নাজনীন ঊষা, জাহানারা রহমানসহ Youth 3R Society-এর ২০ জন সদস্য অনুষ্ঠান পরিচালনা ও সংগঠনের দায়িত্ব পালন করেন। চাকসুর পরিবেশ বিষয়ক সম্পাদক – তাহসিনা রহমান এই কর্মশালায় অংশগ্রহণ করেন এবং অংশগ্রহণকারীদের সাথে আন্তরিকভাবে মতবিনিময় করেন। কর্মশালায় পরিবেশ, পুনঃব্যবহার, দায়িত্বশীল জীবনধারা ও সমাজের উন্নয়নে তরুণদের ভূমিকা সম্পর্কে গভীর আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, এই কর্মশালাটি গবেষণা, নেতৃত্ব বিকাশ ও বাস্তব জীবনের প্রাসঙ্গিক জ্ঞানে শিক্ষার্থীদের মনোযোগী করে তুলেছে এবং ভবিষ্যৎ উদ্যোগের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে।

Advertisement