চবি অতীশ দীপংকর শ্রীজ্ঞান হলে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন বিতরণ সম্পন্ন

113

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অতীশ দীপংকর শ্রীজ্ঞান হলে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘হল পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন বিতরণ’ কর্মসূচি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর সহযোগিতায় এবং অতীশ দীপংকর শ্রীজ্ঞান হল সংসদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

Advertisement

হলের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীশ দীপংকর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম নিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলের হাউস টিউটর মো. এরশাদুল হক। এসময় হল প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হলের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

পুরো কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চাকসুর সমাজসেবা সম্পাদক তাহসিনা রহমান এবং হল সংসদের সমাজসেবা সম্পাদক চয়ন বড়ুয়া। এছাড়া অনুষ্ঠানে চাকসুর নির্বাহী সদস্য মো. সোহানুর রহমান সোহানসহ হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, হলকে আবর্জনামুক্ত রাখতে পর্যাপ্ত ডাস্টবিন বিতরণের পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ হলের সকল স্তরে প্রশংসিত হয়েছে।

Advertisement