উৎসবমুখর পরিবেশে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

171

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপংকর শ্রীজ্ঞান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় চবি কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

Advertisement

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চবি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট জনাব এ.জি.এম. নিয়াজ উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনায় উপাচার্য জাতীয় পতাকা, উপ-উপাচার্যদ্বয় বিশ্ববিদ্যালয়ের পতাকা, ডিনবৃন্দ ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অলিম্পিক পতাকা এবং অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট হল পতাকা উত্তোলন করেন।

মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ রুমনজয় তঞ্চঙ্গ্যা। বিচারকদের পক্ষে প্রধান বিচারক চবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সভাপতি জনাব মোহাম্মদ শের মাহমুদকে এবং ক্রীড়াবিদদের পক্ষে হলের কৃতী ক্রীড়াবিদ অরিয়ন চাকমাকে উপাচার্য শপথ বাক্য পাঠ করান।

অতীশ দীপংকর শ্রীজ্ঞান হলের আবাসিক শিক্ষক জনাব জনাব মোহাম্মদ রিদোয়ান পারভেজ এর নেতৃত্বে এবং হলের শিক্ষার্থী আমির হামযার অধিনায়কত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন হলের কৃতী ক্রীড়াবিদ রাওঙি ম্রো। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল সংসদের ভিপি রিপুল চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের ডেপুটি রেজিস্ট্রার (পি.আর.এল) দিবাকর বড়ুয়া।

প্রথম ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় পুরস্কার বিতরণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের আবাসিক শিক্ষকবৃন্দ, চাকসুর প্রতিনিধিবৃন্দ, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল সংসদের ভিপি, জিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ক্রীড়ামোদী শিক্ষার্থীবৃন্দ এবং সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement