চবিতে ‘একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

369

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্পের একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) এর যৌথ উদ্যােগে দ্বিতীয় পর্যায়ের ‘সাব-প্রজেক্ট প্রস্তাবনা লিখন’ বিষয়ক এক কর্মশালা আজ রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টা থেকে বিকাল ৪.৩০টায় ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

Advertisement

চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবি আইকিউএসিএর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

কর্মশালায় বক্তারা উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং গবেষণার প্রসারে প্রকল্পের প্রস্তাবনা তৈরির বিভিন্ন কারিগরি দিক তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন।

উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা আশা করেন, এ ফান্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। কর্মশালায় শিক্ষকদের নানা প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান।

সভাপতির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, গবেষণায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দারুণভাবে এগিয়ে যাচ্ছে। হিট প্রজেক্ট গত বছরও আমাদের অনেক শিক্ষক পেয়েছেন। আশা করি, এ বছর সংখ্যাটা আরও বাড়বে। তিনি শিক্ষকদের গবেষণায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। উপাচার্য আইকিউএসি এবং কর্মশালা আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান সবাইকে ধন্যবাদ জানান। তিনি হিট প্রজেক্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দারুণভাবে সাড়া দিবে এবং গবেষণায় এগিয়ে এসে চমক লাগিয়ে দিবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Advertisement