রক্তাত্ব ৮ ফেব্রুয়ারি: চবিতে শহীদ মুজাহিদ-মাসউদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল”

69

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত বরণকারী দুই মেধাবী শিক্ষার্থী শহীদ মুজাহিদুল ইসলাম ও শহীদ মাসউদ বিন হাবিব ভাইয়ের ১৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মুনাজাতের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

Advertisement

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ। সোহরাওয়ার্দী হল সভাপতি আবরার ফারাবির সঞ্চালনায় প্রোগ্রামে চবি শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “২০১২ সালের ৮ ফেব্রুয়ারি চবির সবুজ ক্যাম্পাসে ছাত্রলীগ ও তৎকালীন পুলিশ বাহিনীর বর্বর হামলায় প্রাণ হারান মুজাহিদ ও মাসউদ ভাই । তাঁদের এই আত্মত্যাগ ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অনন্ত প্রেরণার উৎস হয়ে থাকবে।” দোয়া মাহফিলে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে এবং তাঁদের শাহাদাত কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ২০১২ সালের এই দিনে চবি ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় এক সংঘর্ষ চলাকালীন সময়ে তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের হামলায় প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মুজাহিদুল ইসলাম ও ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাসউদ বিন হাবিব শাহাদাত বরণ করেন।

Advertisement