কাট্টলী সার্বজনীন মহাতীর্থ বারুণী স্নান উৎসব-২০২৬ উদ্যাপন উপলক্ষে গঙ্গা আহ্বান, গঙ্গা পূজা, বৈষ্ণব সেবা, ঋষি সমাবেশ, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও মহাপ্রসাদ আস্বাদন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজকরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে আনুষ্ঠানিক দাওয়াত প্রদান করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৬ ও ১৭ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী এই ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের সকল আয়োজন সম্পন্ন হবে কাট্টলী সার্বজনীন মহাতীর্থ বারুণী স্নানঘাট প্রাঙ্গণে, যা রাণী রাসমণি বারুণী স্নানঘাট নামে পরিচিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং মহান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান।
উৎসবের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কাট্টলী সার্বজনীন মহাতীর্থ বারুণী স্নান পরিচালনা পরিষদ-২০২৬ খ্রিঃ। পরিষদের সভাপতি শ্রী সদানন্দ ভট্টাচার্যসহ আয়োজকবৃন্দ ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠান আয়োজনে আরও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন শ্রী বাবুল কান্তি নাথ, সুভাষ ধর, সুনিল বরণ দাশ, অজিত কুমার দেবনাথ, ডা. বিজন কান্তি নাথ, পরিষদের সাধারণ সম্পাদক বাবুল কান্তি নাথ, রাজীব ধর তমাল, বাবলু দেবনাথ, লিটন দাশ, সমর কান্তি দাশ, সীতানাথ ভৌমিক, উদয়ন কান্তি নাথ, উজ্জ্বল মজুমদার, মিলন কান্তি দাশ, সুকান্ত ধর, রণজিৎ নাথ, সমিরণ দাশ, রিপন চৌধুরী প্রমুখ।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বারুণী স্নান উৎসব যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

















