চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর।
বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আবদুল আহাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপাচার্যকে এই শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোল্ল্যা খালেদ হোসেন, নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার আবদুল আজিজ এবং সহকারী রেজিস্ট্রার মো. সাঈদ হোসেন। এছাড়াও প্রকৌশল দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে প্রধান প্রকৌশলী মো. আবদুল আহাদ নবনিযুক্ত উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা-সহায়ক পরিবেশ আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উপাচার্য ড. মোহাম্মদ আল ফোরকান প্রকৌশল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।














