শোকাবহ আগষ্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং এই মাসের পালনীয় দিবসগুলো সফল করার লক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলাা আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর এক জরুরী সভা সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে আজ সকাল ১১ টায় দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান।
সভায় গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ৫ আগষ্ট বঙ্গবন্ধুর জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল, ৮ আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল, ১৪ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের দিন সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দোয়া ও মিলাদ মাহফিল এবং দুঃস্থদের মধ্যে খাদ্য বিতরণ, ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলা দিবসে আলোচনা সভা ও ২১ আগষ্ট নারকীয় গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভা।
সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, দেবাশীষ পালিত, জসিম উদ্দীন শাহ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন বাবলু, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবর্তী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ইঞ্জিঃ মেজবাহউল আলম লাভলু, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দীন তালুকদার, দপ্তর সম্পাদক মোঃ নুর খান, উপ দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ প্রমুখ।
শোকাবহ মাসের শুরুর দিন আজ ১ আগষ্ট সংগঠনের দোস্তবিল্ডিং কার্যালয়ে জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে গৃহীত কর্মসূচির সূচনা করা হয়। সভায় স্বাস্থ্যবিধি মেনে উপরোক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের আহবান জানানো হয় এবং উত্তর জেলা আওতাধীন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে উপরোক্ত কর্মসূচি সমূহ যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

















