চগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণের সমন্বয়ে প্রতিষ্ঠিত শত বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতি, বিনোদন ও সেবামূলক প্রতিষ্ঠান কে.সি.দে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) চট্টগ্রামের ৩ বছর মেয়াদী নির্বাহী পরিষদের নির্বাচন গত ২ মে শনিবার ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনে ১৪ জন কর্মকর্তা ও সদস্য নির্বাচিত হন। এতে প্রত্যক্ষ ভোটাভোটির মাধ্যমে আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন চৌধুরী-সভাপতি ও চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক জেলা নাজির মোহাম্মদ জামাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা হচ্ছে-সহ-সভাপতি-স্বদেশ শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক-উদয় শংকর সেন, সাংগঠনিক সম্পাদক-সৈয়দ মোঃ এরশাদ আলম, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক-রিয়াজ উদ্দিন আহাম্মদ, ক্রীড়া সম্পাদক-নিউটন বড়ুয়া, দপ্তর ও প্রচার সম্পাদক-মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সাহিত্য ও পাঠাগার সম্পাদক-মোঃ আমির হোসেন, নির্বাহী সদস্য যথাক্রমে-মোঃ আবুল হাশেম, মোঃ কামাল হোসেন, মোঃ খোরশেদ আলম ও মোঃ আক্তার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সদস্য ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ক্লাবের উপদেষ্টা, সিনিয়র-জুনিয়র সদস্যবৃন্দ, নির্বাহী কমিটির সাবেক সদস্যগণ ও নির্বাচন কমিশনের সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।
ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী উক্ত নির্বাচনে দুই অফিস থেকে ১৫ জন সদস্যের মধ্যে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি সম্পাদকীয় পদ এবং ৫ জন নির্বাহী সদস্যের মধ্যে ১ জন সদস্য অনুপস্থিত ছিলেন। ফলে ভোটাভোটির মাধ্যমে ১৪ সদস্য বিশিষ্ট কে.সি.দে ইনস্টিটিউটের (অফিসার্স ক্লাব) নির্বাহী কমিটি গঠন করা হয়।

















