যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ গঠন

92

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা এর আগামী যুব কার্যকরী পর্ষদ গঠন করা হয়েছে।

Advertisement

নবগঠিত এ কমিটিতে মোঃ সিরাজুল করিম হিরো-কে যুব প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগে দায়িত্ব বণ্টনের মাধ্যমে ১৫ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী ও গতিশীল পর্ষদ ঘোষণা করা হয়।

নতুন কমিটির উপ যুব প্রধান ১ ও ২ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আবদুর রহমান অপি ও অভিষেক চৌধুরী।

কমিটির বিভাগীয় প্রধানদের মধ্যে রয়েছেন
সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান উম্মুল আখয়ার, প্রশিক্ষণ বিভাগীয় প্রধান মোঃ রাকিব রায়হান, আইসিটি, মিডিয়া ও কমিউনিকেশন বিভাগীয় প্রধান অনন্ত সাহা, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান মোঃ আসাদুজ্জামান নুর, স্বাস্থ্য সেবা বিভাগীয় প্রধান মো. মিরাজ হোসেন, সম্পদ সংগ্রহ বিভাগীয় প্রধান ফারহান ইকবাল চৌধুরী।

এছাড়া বিভাগীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করতে বিভিন্ন বিভাগের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন

সাংগঠনিক ও নিয়োগ বিভাগে মমি ভট্টাচার্য, প্রশিক্ষণ বিভাগে আরিফ মাহমুদ আদিফ, আইসিটি, মিডিয়া ও কমিউনিকেশন বিভাগে মো: মঈন উদ্দীন মিজান, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগে মুন দাশ, স্বাস্থ্য সেবা বিভাগে রায়হান উদ্দিন, সম্পদ সংগ্রহ বিভাগে জান্নাতুল ফেরদৌস জুই।

নবগঠিত এ কার্যকরী মানবিক সেবা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, দুর্যোগ মোকাবিলা ও যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Advertisement