সড়ক বাতি স্থাপন কাজের উদ্বোধনকালে জাকির হোসেন

ফিরিঙ্গী বাজারে সড়ক বাতি স্থাপনের মাধ্যমে দীর্ঘদিনের অন্ধকার দূর হয়েছে

8

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি সিডিএ’এর মুখ হতে কবি নজরুল ইসলাম সড়ক পর্যন্ত রাস্তার দুই পাশে জনগণের নির্বিঘ্নে ও নিরাপদে চলাচলের জন্য সড়ক বাতি স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।

Advertisement

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের বিশেষ নির্দেশনায় এবং কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই উন্নয়নমূলক কাজের সূচনা করা হয়।

শনিবার (২৩ মে) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই সড়ক বাতি স্থাপন কাজের উদ্বোধন করেন কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকোতোয়ালি থানা সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক ও ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব জাকির হোসেন।

উদ্বোধনকালে আলহাজ্ব জাকির হোসেন বলেন, মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে একটি নিরাপদ, আধুনিক ও গ্রিন ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে এখানে পর্যাপ্ত আলো না থাকায় রাতে অন্ধকারের সুযোগ নিয়ে ছিনতাই ও পকেটমারসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড ঘটত এবং পথচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগতেন। মেয়রের নির্দেশে আজ এই সড়ক বাতি স্থাপনের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের অন্ধকার ও ভোগান্তি দূর হতে যাচ্ছে।

তিনি জনগণের ট্যাক্সের টাকায় কর্পোরেশনের যেসব উন্নয়ন কাজ হচ্ছে, তার সঠিক গুণগত মান বজায় রাখতে স্থানীয় জনসাধারণ ও নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম, কাজের ঠিকাদার নজরুল ইসলাম, মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক হামিদ হোসাইন, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সহ সভাপতি আমিনুর রহমান মিয়া, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন মির্জা, নগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মিয়া, ফিরিঙ্গি বাজারওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ, রবিউল ইসলাম, আব্দুল নাসের সাজ্জাদ, ইউনিট বিএনপির সভাপতি আবুল কাশেম সওদাগর, মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক মনোয়ারা বেগম মনু, ওয়ার্ড বিএনপির সদস্য সফি সওদাগর, মো. ফয়েজ, আবুল বাশর, মোহাম্মদ মুসা, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ ইসহাক, আকবর বাচ্চু, আব্দুল শুক্কুর, জসীমউদ্দীন সেলিম, থানা যুবদল নেতা আশরাফ উদ্দিন, ওয়ার্ড যুবদল নেতা মোশারফ হোসেন মুসা, মো. রাজু মো. শাহেদ, নিজাম উদ্দীন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকরাম সিদ্দিকী জেকশন, শহীদুল্লাহ রনি, থানা কৃষকদলের সহ সভাপতি মো. সুমন, ওয়ার্ড শ্রমিকদলের সাবেক সভাপতি মো. জামান, সাবেক সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম, যুবদল নেতা বাপ্পি, সুজন, খালেদ প্রমুখ।

Advertisement