ইনোভা হেলথ কেয়ার ও এবি মেডিহেল্প সলিউশনের দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর

9

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ইনোভা হেলথ কেয়ার এবং ভারতের প্রতিশ্রুতিশীল মেডিকেল ট্যুরিজম কোম্পানি এবি মেডিহেল্প সলিউশনস এর মধ্যে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়।

Advertisement

ইনোভা হেলথ কেয়ারের পক্ষে সিইও মিসেস রুনা লায়লা এবং এবি মেডিহেল্প সলিউশন এর বাংলাদেশ কান্ট্রি বিজনেস লিড মিসেস এ এ প্রিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই কৌশলগত অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো মেডিকেল ট্যুরিজম এবং রোগীদের সঠিক দিকনির্দেশনা (পেশেন্ট গাইডেন্স) প্রদানের ক্ষেত্রে যৌথভাবে কাজ করা। ​বাংলাদেশ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশগামী রোগীদের পুরো প্রক্রিয়াটিকে আরও সহজ ও নির্বিঘ্ন করার একটি যৌথ স্বপ্ন নিয়ে, উভয় পক্ষই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এর মাধ্যমে বাংলাদেশী রোগীদের জন্য একটি স্বাচ্ছন্দ্যময়, আরামদায়ক এবং সাশ্রয়ী মেডিকেল ভ্যালু ট্রাভেলের (চিকিৎসা ভ্রমণ) সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

Advertisement