জয় দিয়ে শুরু শহীদ লাইন ক্লাবের

বর্ণাঢ্য আয়োজনে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

29

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আজ শুক্রবার (৫ জুন) বিকালে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রেলওয়ে শহীদ শাহজাহান মাঠে উদ্বোধন হয়েছে।

Advertisement

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সংসদ সদস্য এরশাদ উল্ল্যাহ ও আবু সুফিয়ান।

উদ্বোধনী দিনের একমাত্র খেলায় ডালিয়া নাজনীন স্মৃতি সংসদকে ৩-০ গোলে পরাজিত করে শুভ সুচনা করেছে শহীদ লাইন ক্লাব। বিজয়ী দলের পক্ষে বিদেশী ফুটবলার দাওদা ২ টি ও রহিম ১ টি গোল করেন। বিজয়ী দলের নাইজেরিয়ান ফরোয়ার্ড রাওদা সেরা খেলায়াড় নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু, সিজেকেএস এডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন, মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব ও সিজেকেএস এডহক কমিটির সদস্য শফিকুল ইসলাম তুহিন, কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এড. এম আর মঞ্জু, নগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি আজমল হুদা রিংকু, এম এ রাজ্জাক, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি শহীদুল্লাহ বাহার, কেন্দ্রীয় ক্রীড়া দলের সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরী, সদস্য মোহাম্মদ মিজান, বিএনপি নেতা হাবিবুর রহমান চৌধুরী, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, এস এম জিয়াউল হুদা, শাহরিয়ার জিয়া, শাহিন পাটোয়ারী, হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, এইচ এম হাসান, মোহাম্মদ সাগির, মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ জামাল, কেন্দ্রীয় ক্রীড়া দল নেতা মোহাম্মদ মামুন উদ্দিন, একরাম আফসার, হায়দার কবির প্রিন্স, ইকবাল, মোহাম্মদ রফিক, হিংশু, বাশুসহ টুর্নামেন্ট কমিটির অন্যান্য সদস্য ও টুর্নামেন্টে অংশগ্রহণ দলের প্রতিনিধিরা।

আগামীকাল একই মাঠে দুপুর আড়াই ঘটিকায় দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে চন্দনাইশ ব্রাদার্স এবং প্রবাসী ক্লাব ফটিকছড়ি। এবং দুপুর সাড়ে তিন ঘটিকায় কোলগাঁও আবিদ একাদশের মুখোমুখি হবে খুলশী ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাব।

Advertisement