আকবরশাহ মুর্দার গোসল ও হিমাগার নির্মাণ কাজের উদ্বোধন

164

চট্টগ্রাম নগরীর শহীদ লেইন-আকবরশাহ কবরস্থান সংলগ্ন স্থানে মুর্দার গোসল ও হিমাগার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

Advertisement

শুক্রবার বাদ জুমা আকবরশাহ জামে মসজিদের খতিবের দোয়া এবং মোনাজাতের মাধ্যমে এই মহতী কাজের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এই মানবিক কাজের উদ্যোক্তা চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম, আকবরশাহ জামে মসজিদ এবং রেলওয়ে হাউজিং সোসাইটি জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ,  রেলওয়ে কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নেতৃবৃন্দসহ স্থানীয় মুসল্লিগণ।

এছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নগর, থানা, ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে আকবরশাহ জামে মসজিদে খুলশী থানা যুবদলের উদ্যোগে খুলশী থানা যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল হোসেন হেলালের সদ্য প্রয়াত মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Advertisement