শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

সেমিফাইনালে চট্টগ্রাম মোহামেডান ও প্রবাসী কিংস

136

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং প্রবাসী কিংস চট্টগ্রাম।

Advertisement

বুধবার (১৭ জুন) পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে খেলা দুটি অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ’র উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

দিনের ১ম কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব (খেলায় ১-১ গোলে ড্র) ট্রাইব্রেকারে এস এ ফ্যামিলিকে এবং ২য় কোয়ার্টার ফাইনালে প্রবাসী কিংস চট্টগ্রাম ২-০ গোলে সন্দ্বীপ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

ম্যাচ দুটির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জাহিদুল ও প্রবাসী কিংস চট্টগ্রামের সোহেল রানা।

তাদের পুরস্কার প্রদান করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি’র) পরিচালক এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাহবুব আলম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, শাহেদ আকবর, ফজলুল হক সুমন, মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম তানভীর, নগর যুবদল নেতা মিয়া মো. হারুন, তৌহিদুল ইসলাম রাসেল, টুর্নামেন্ট কমিটির সদস্য হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, ম্যাচ অফিসিয়াল মোহাম্মদ কাসেম, হায়দার কবির প্রিন্স, এইচ এম হাসান, বাদশা মিয়া, মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ রফিক, মোহাম্মদ মুছা, কাজী মিজানুর রহমান, মো. সোহেল হোসেন, ইয়াকুব আলী।

আগামী শুক্রবার (১৯) বিকেল ৩:৩০ মিনিটে ১ম সেমিফাইনালঃ চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন বনাম শহীদ ওয়াসিম আকরাম একাদশ। শনিবার (২০ জুন) ৩:,৩০ মিনিটে ২য় সেমিফাইনালঃ মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম প্রবাসী কিংস চট্টগ্রাম।

Advertisement