ফাইনালে প্রবাসী কিংসের মুখোমুখি হবে শহীদ ওয়াসিম আকরাম একাদশ

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রবাসী কিংস

63

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম মোহামেডানকে (নির্ধারিত সময়ে গোলশূন্য) ট্রাইবেকারে পরাজিত করে ফাইনালে উঠেছে প্রবাসী কিংস চট্টগ্রাম। 

Advertisement

রোববার (২১ জুন) পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ’র উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন প্রবাসী কিংস চট্টগ্রামের গোলরক্ষক তুষার।

সেরা খেলায়াড়ের পুরস্কার প্রদান করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।

এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, ডা. একে এম আশরাফুল করিম, নগর যুবদলের সাবেক সহ সভাপতি শাহেদ আকবর, ফজলুল হক সুমন, বিএনপি নেতা হাবিবুর রহমান চৌধুরী, শহীদুল্লাহ বাহার, শাহিন পাটোয়ারী, আনোয়ার হোসেন পাটোয়ারী বাবুল, টুর্নামেন্ট কমিটির সদস্য হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, আহাদ আলী সায়েম, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, মাস্টার আরিফ, ম্যাচ অফিসিয়াল মাহবুব আলম, এম এইচ হাসান, সোহেল হোসেন, মোহাম্মদ কাসেম, হায়দার কবির প্রিন্স, মামুনুর রশিদ মামুন, ইয়াকুব আলী, মোহাম্মদ রফিক, শওকত খান রাজু, বাদশা আলমগীর, ইয়াকুব আলী।

ফাইনালে প্রবাসী কিংস চট্টগ্রামের মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে বিজয়ী শহীদ ওয়াসিম আকরাম একাদশ।

Advertisement