রেলওয়ের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ শিরোনাম চট্টগ্রাম প্রতিদিনে প্রকাশিত সংবাদের নিন্দা জানাচ্ছি ।
সংবাদে উত্থাপিত অভিযোগ একপাক্ষিক ও বিভ্রান্তিকর। সংশ্লিষ্ট জমিতে কোনো নতুন অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়নি এবং রেলের সম্পত্তি দখলের অভিযোগও সঠিক নয়। সত্য হলো, আমার নামে বরাদ্দকৃত কোয়াটার, দীর্ঘদিন ধরে ব্যবহৃত ও বসবাসযোগ্য স্থানে প্রয়োজনীয় মেরামত ও সংস্কারের কাজ চলছিল, যাকে নতুন স্থাপনা নির্মাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে সংবাদে।
তাছাড়া দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ, ভয়ভীতি প্রদর্শন বা হুমকির ঘটনা ঘটেনি।
বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। একটি কুচক্রীমহল আমাদেরকে হয়রানি ও ক্ষতি করার জন্য প্রতিবেদককে মিথ্যা তথ্য দিয়ে উক্ত প্রতিবেদনটি প্রকাশ করায় আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি।
একরামুল হক
ওয়েম্যান
বাংলাদেশ রেলওয়ে।

















