খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

274

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বেগম খালাদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আজ সোমবার (১৬ আগষ্ট) বাদে জোহর নাসিমন ভবন দলীয় কার্যালয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Advertisement

দোয়া ও মিলাদ মাহফিলে তিন তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করা হয়। পাশাপাশি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয় এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও জিয়া পরিবার এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দলীয় কার্যালয় নাসিমন ভবন জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মৌলানা এহসানুল হক।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, কাজী বেলাল উদ্দিন ইয়াসিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, আবদুল মান্নান, সদস্য জয়নাল আবেদীন জিয়া,মাহবুবুল আলম,অধ্যাপক নুরুল আলম রাজু, আর.ইউ.চৌধুরী শাহিন, আহমেদুল আলম চৌধুরী রাসেল,আবুল হাশেম,এস এম আবুল ফয়েজ,মঞ্জুরুল আলম মঞ্জু, মো. কামরুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিকদল নেতা শামসুল আলম ডক,শেখ নুরুল্লাহ বাহার, থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মোঃ সাকান্দর, আবদুল্লাহ আল-হারুন, বিএনপি নেতা জি এম আইয়ুব খান, শেহাব উদ্দিন মুবিন, এম আই চৌধুরী মামুন, থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, আব্দুল কাদের জসিম, রোকন উদদ্দৌলা, হাবিবুর রহমান, ড্যাবনেতা ডা. বেলায়েত হোসেন ঢালী, নগর বিএনপি নেতা এ.কে.এম পেয়ারু, আব্দুল হালিম স্বপন, অধ্যক্ষ খোরশেদ আলম, আবদুল আজিজ, আলমগীর নূর, সালাউদ্দীন লাথু, আলী ইউসুফ, নগর জাসাসের সভাপতি কণ্ঠশিল্পী আব্দুল মান্নান রানা, নগর মৎস্যজীবীদলের আহবায়ক হাজী নুরুল হক, তাঁতীদলের আহবায়ক মনিরুজ্জামান টিটু, চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ওয়ার্ড় বিএনপির সভাপতি হাজী নবাব খান, কাজী শামসুল আলম, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ হুমায়ুন কবির রাসেল, ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক হাজী এমরান উদ্দীন, সাদেকুর রহমান রিপন, হাবিবুর রহমান চৌধুরী, হাসান ওসমান, আবু সঈদ হারুন, মন্জুর কাদের, সিরাজুল ইসলাম মুন্সী, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মহসিন চৌধুরী, নাছির উদ্দীন চৌধুরী নাসিম, মিয়া মোহাম্মদ হারুন, আমান উল্লাহ আমান, মোজাম্মেল হক হাসান, হাজী মো. হোসেন, খাইরুজ্জামান জুনু, আসাদুর রহমান টিপু, মোঃ হাসান, মো. সালাউদ্দীন, আব্দুল জলিল, মো. নওশাদ, মো. শাহজান, তৈয়ব আলী, ছাত্রনেতা জিসান, রিমন, হিমেল প্রমুখ।

Advertisement