উত্তর ফটিকছড়ি উপজেলা সদর দপ্তর ন্যায্য স্থানে স্থাপনের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

18

উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ন্যায্য ও ভৌগোলিকভাবে উপযুক্ত স্থানে স্থাপনের দাবিতে চার ইউনিয়নের জনগণ শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারীদের দাবি, উত্তর ফটিকছড়ি মূলত ভূজপুর, দাঁতমারা, নারায়ণহাট ও হারুয়ালছড়ি ইউনিয়ন নিয়ে গঠিত। এই চার ইউনিয়নের ভৌগোলিক মধ্যবর্তী স্থান বিবেচনায় উপজেলা সদর দপ্তর নির্ধারণ করা হলে তা জনগণের জন্য অধিকতর যৌক্তিক, সহজলভ্য ও জনবান্ধব হবে।

Advertisement

আন্দোলনকারীদের অভিযোগ, ভৌগোলিক বাস্তবতা ও স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা উপেক্ষা করে শুধুমাত্র ভূজপুরে উপজেলা কার্যক্রম শুরু করা হয়েছে, যা চার ইউনিয়নের মানুষের ন্যায্য দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তারই প্রতিবাদে সোমবার (২০ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় আন্দোলনকারীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ভৌগোলিক বাস্তবতা, যোগাযোগ ব্যবস্থা, জনস্বার্থ এবং স্থানীয় জনগণের মতামত বিবেচনায় নিয়ে উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তরের স্থান যৌক্তিক স্থানে নির্ধারণে বিষয়টি পুনঃর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

Advertisement