অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী ইলিয়াস আকবর খানের ইন্তেকাল

1

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরাস্থ কাজিরহাট কাজিবাড়ি নিবাসী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ইলিয়াস আকবর খান (৬২) গতকাল ২০ আগস্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় স্ট্রোকজনিত কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি— রাজিউন)।

Advertisement

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

আজ ২১ আগস্ট শুক্রবার সকাল ১১ টায় নিজ এলাকায় নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। জানাযায় অসংখ্য আত্মীয়-স্বজন ও সরকারী কর্মচারী সমিতির নেতৃবৃন্দরা অংশ নেন।

উল্লেখ্য যে, মরহুম ইলিয়াস আকবর খান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম জেলা আঞ্চলিক শাখা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতি (১৭-২০ গ্রেড) চট্টগ্রাম জেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। তিনি ৩০ বছর যাবত সংগঠনের বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ছিলেন।

শোক: অবসরপ্রাপ্ত কর্মচারী ইলিয়াস আকবর খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি খোরশেদ আলম সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক হাওলাদার, সাধারণ সম্পাদক সৈয়দ নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল আউয়াল তারেক, সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গণি, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ইলিয়াস আকবর খানের মৃত্যুতে সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে নেতৃবৃন্দরা বিবৃতিতে উল্লেখ করেন।

Advertisement