নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্ম এর উদ্যোগে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ‘বর্তমান সংকট উত্তরনের পথ ও ভবিষ্যত করণীয়’ র্শীষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২২ আগস্ট (শনিবার) সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাব ২য় তলা (সুলতান আহমদ মিলনায়তন) উক্ত গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঘোষনাপত্র পাঠ করেন আজীবন সদস্য সাইফুদ্দিন আহমেদ সাকী।
সংগঠনের আহ্বায়ক এড. আবদুর রহমান জাহাঙ্গীর এর সভাপতিত্বে এবং সদস্য সচিব লায়ন মো. গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে আলোচনায় অংশগ্রহণ করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিম উদ্দিন, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান, সাংবাদিক ও রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মাইনউদ্দীন কাদেরী শওকত, শিল্পপতি মাস্টার আবুল কাশেম, প্রফেসর ডা: মাসুদ আহমেদ, প্রফেসর ডা: তুষার কান্তি বড়ুয়া, লায়ন ডা: দুলাল দাশ, এড. আবুল হাসান শাহাবুদ্দিন, তোফাজ্জল হোসেন, তাহের আহমদ, লায়ন শুভনাজ জেনিয়া, সনত কুমার বড়ুয়া, নাইমুল ইসলাম, মাহবুল আলম, ইনতেখাব উদ্দিন চৌধুরী, লায়ন নুর আহম্মদ পিন্টু, কাজী ইমাম উদ্দিদ, লায়ন স্বপন কুমার বিশ্বাস, লায়ন এরফান উদ্দিন খালেদ, মাহমুদুল হাসান, এড. আজম খান,ইঞ্জিনিয়ার আব্দুস সালাম প্রমুখ।
দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক বলেন, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল যেখানে ডায়াবেটিস রোগীদের আস্থার ঠিকানা হবার কথা সেখানে একটি সম্ভাবনাময় হাসপাতাল ধ্বংস হয়ে যাচ্ছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটি ছাড়া এ সংকট উত্তরন সম্ভব নয়।
বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান বলেন ডাক্তার, রোগীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে।
অধ্যাপক ড. সেলিম উদ্দিন বলেন ২০১০ সালের পর হতে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সমস্ত হিসাব নিরীক্ষা করতে হবে।
শিল্পপতি মাস্টার আবুল কাশেম বলেন চট্টগ্রামের মাননীয় মন্ত্রী, এমপি এবং রাজনীতিবিদগণকে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালকে মামলাবাজদের হাত থেকে রক্ষা করার জন্য হস্থক্ষেপ ও এগিয়ে আসতে হবে।

















