আ’লীগকে নেতৃত্ব শূণ্য করতেই ২১ আগষ্ট গ্রেনেড হামলা চালানো হয়ঃ আ জ ম নাছির

290

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আওয়ামীলীগকে নেতৃত্ব শূণ্য করতেই বিএনপি-জামায়াত জোট অপশক্তি ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামীলীগের সমাবেশে গ্রেনেড হামলা চালায়। সেদিন হামলাকারীদের গ্রেনেডের আঘাতে আইভি রহমানসহ আওয়ামীলীগের ৩৬ জন নেতাকর্মী নির্মম ভাবে নিহত হন। আহত হন আরো শতাধিক নেতাকর্মী। গ্রেনেডের স্প্রিন্টারের আঘাতে আহত সেসব নেতাকর্মীরা আজো মানবেতর জীবন যাপন করছেন। বয়ে বেড়াচ্ছেন সেদিনের দুঃসহ স্মৃতি।

Advertisement

জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদেরকে শেষ করে দিতে পারলে আওয়ামীলীগ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না- এমন পরিকল্পনা থেকেই বিএনপি-জামায়াতের নেতৃত্বে হামলাকারীরা গ্রেনেড হামলা চালায়। আল্লাহতা’লার অশেষ রহমত- সমাবেশে ছোঁড়া গ্রেনেডগুলো বিস্ফোরিত হলেও ট্রাকে অবস্থানরত শীর্ষ নেতৃবৃন্দের উদ্দেশ্যে যে গ্রেনেডটি ছুঁড়ে মারা হয়েছিল সেটি বিষ্ফোরিত হয়নি। যদি সেটি বিষ্ফোরিত হত তাহলে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দরা সেদিন নির্মম হত্যার শিকার হতেন। বাংলাদেশের উন্নয়ন,অগ্রগতি আবার অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যেত।

শোকাবহ আগস্ট ও গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আজ সোমবার (২৩ আগষ্ট) দুপুরে রাজাখালী মোড় চত্বরে বক্সির হাট ওয়ার্ড আওয়ামীলীগ আওতাধীন চাক্তাই ইউনিট আওয়ামীলীগের উদ্যোগে শিশু-কিশোর ও কর্মহীন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

চাক্তাই ইউনিট আওয়ামীলীগের সভাপতি হাজী মীর আহাম্মদ সওদাগরের সভাপতিত্ব ও বক্সিরহাট ওয়ার্ড আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শান্ত দাশগুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্সিরহাট ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি আবসার উদ্দিন এম কম,যুগ্ম সম্পাদক লিটন রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ধীমান দাশগুপ্ত, আওয়ামীলীগ নেতা এস এম মামুন রশিদ, প্রশান্ত ভট্টাচার্য, আজিজুল ইসলাম, মো. ইউনুচ তালুকদার, আবদুল মতিন, ওমর ফারুক বাবুল, তপন চৌধুরী মিঠু, ওমর মিয়া সর্দার, নুরু উল্লাহ বুলু, উত্তম নাগ, আকতার কামাল, নজরুল ইসলাম, নুর মোহাম্মদ সওদাগর, ব্যবসায়ী নেতা মো. সাইফুদ্দিন, মো. নাজিম উদ্দিন, কেন্দু মিঞা, মো. ইউসুফ, ছাত্রলীগ নেতা মো. শোয়েব, যুবলীগ নেতা মহিউদ্দিন জনি,সালাউদ্দিন মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Advertisement