সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে রাতের আঁধারে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালিয়ে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা একটি হোটেলে ভেঙে তছনছ করে ফেলে।
সীতাকুণ্ড মডেল থানায় দায়ের করা অভিযোগ জানা যায়, শনিবার রাত আড়াইটার দিকে শীতলপুরস্থ চৌধুরীঘাটা এলাকায় মোঃ রাজিবের মালিকানাধীন একটি ভাতের হোটেলে মুখোশধারী ৮/৯ জনের একটি দল হঠাৎ দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়।
দোকানের মালিক রাজিব জানান, রাতে দোকান বন্ধ করে আমি বাড়ি চলে যাওয়ার পর আড়াইটার দিকে কাপড় দিয়ে মুখ বাঁধা ৮/৯ জন যুবক দোকান ভাংচুর করে। তারা আমার পুরো দোকানটাই একেবারে গুড়িয়ে দেয়। সবার মুখ কাপড়ে ঢাকা থাকায় দোকানের কর্মচারী কাউকে ছিনতে পারেনি। দুর্বৃত্তরা দোকানের সমস্ত জিনিসপত্র ভেঙে ফেলে। এতে করে আমার অন্তত ক্ষয়ক্ষতি হয় এবং ক্যাশ থেকে ৫০ হাজার টাকা নিয়ে যায়। দুর্বৃত্তরা যাওয়ার সময় আবার দোকান চালু করলে আমাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় কর্মচারীকে। এদিকে এ ঘটনায় অজ্ঞাত ৮/৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
















