আগস্টের ভয়াবহ বন্যায় অন্তত ১,৪৫৫ জনের মৃত্যু এবং ৫ হাজার ২৮৫ জন নিখোঁজ থাকার পর নেপাল নিখোঁজদের তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ করেছে।
Advertisement
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে সক্রিয়ভাবে নিখোঁজদের মরদেহের সন্ধান চালানো হবে না; বরং পুনর্বাসন কার্যক্রমে মনোযোগ দেওয়া হবে। তবে এ সময় কোনো মরদেহের দেহাবশেষ, সম্পত্তি বা মূল্যবান সামগ্রী পাওয়া গেলে তা উদ্ধার করা হবে।
চীন-তিব্বত সীমান্তবর্তী নেপাল অংশে ২৬ আগস্ট শুরু হওয়া এই বন্যায় আরও ১৩ হাজার ৭৯৫ জনকে উদ্ধার করা হয়েছে। ভয়াবহ বন্যায় ১২টি জলবিদ্যুৎ প্রকল্প, সড়ক, সেতু, ফসলি জমি ও বহু বসতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্তৃপক্ষের হিসাবে, বাস্তুচ্যুত মানুষের প্রাথমিক পুনরুদ্ধার ও পুনর্বাসনে প্রায় ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলার প্রয়োজন।
Advertisement

















