রাজধানী ঢাকার উত্তরায় দোয়া মাহফিলের আয়োজন করেন ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাবিব হাসান। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পরিবারের জন্য দোয়া করা হয়। একইসঙ্গে হাবিব হাসানের প্রয়াত বাবা-মায়ের জন্য দোয়া করা হয়।
Advertisement
আজ মঙ্গলবার (২১ মে) রাজধানীর উত্তরার ১৪ নং সেক্টর খেলার মাঠে আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে স্থানীয় আলেম ওলামাসহ ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা আক্তার সাধারন সম্পাদক শবনম জাহান শিলা, প্রচার সম্পাদক সাদিয়া আফরোজ সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Advertisement















