যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কক্সবাজার জেলায় চকরিয়ায় বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। জ্বালানি সংকট নিরসন এবং স্থানীয় তরুণদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এই কর্মসূচি নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ যুগোপযোগী কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সিড ফাইন্স ও বায়োগ্যাস প্লান্ট প্রকল্প পরিচালক এ কে এম মফিজুল ইসলাম, চকরিয়া উপজেলা নিবার্হী অফিসার, স্থানীয় খামারি, গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উদ্যোক্তাদের উৎসাহ যোগাতে ২ জন খামারিকে ২ লক্ষ টাকা করে ঋণ সহায়তা প্রদান করা হয় এবং প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

















