নিজস্ব প্রতিবেদক: সন্দ্বীপের ঐতিহ্য, শিক্ষা ও নারীর ক্ষমতায়নকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের আগামী দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৭-২৮-এ ‘মহিলা সম্পাদিকা’ পদে প্রার্থী হয়েছেন মোসাম্মৎ শাহীন সুলতানা। নির্বাচনে তাঁর ব্যালট নম্বর- ০২।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওশানোগ্রাফি (Oceanography) বিভাগের অধ্যাপক ও সন্দ্বীপের কৃতি সন্তান ডক্টর মোসলে উদ্দিন মুন্না (মুন্না স্যার)-এর সহধর্মিণী মোসাম্মৎ শাহীন সুলতানা রহমতপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং গাছুয়ার ঐতিহ্যবাহী পরিবারের পুত্রবধূ। শিক্ষা, উচ্চ নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের পরিমণ্ডলে বেড়ে ওঠা শাহীন সুলতানা চট্টগ্রাম শহরে বসবাসরত সন্দ্বীপের নারীদের অধিকার রক্ষা ও কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করতে আগ্রহী।
নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে ডক্টর মোসলে উদ্দিন মুন্নার শুভাকাঙ্ক্ষীবৃন্দ জানান, সন্দ্বীপের কৃষ্টি-কালচারকে তরুণ প্রজন্মের কাছে এগিয়ে নিতে এবং সন্দ্বীপ এসোসিয়েশনকে আরও প্রগতিশীল, আধুনিক ও নারীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে মোসাম্মৎ শাহীন সুলতানার সততা ও নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। একজন যোগ্য, মার্জিত ও আদর্শিক নারী নেত্রী হিসেবে তিনি চট্টগ্রামস্থ সন্দ্বীপের মা-বোনদের সুখে-দুঃখে পাশে থাকবেন বলে শুভাকাঙ্ক্ষীরা আশাবাদ ব্যক্ত করেন।
আগামী নির্বাচনে সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সার্বিক সমৃদ্ধি, উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে আজীবন সদস্য ও ভোটারদের কাছে ব্যালট নং- ০২-এ মূল্যবান ভোট, অকুণ্ঠ সমর্থন ও আন্তরিক দোয়া কামনা করেছেন মোসাম্মৎ শাহীন সুলতানা ও তাঁর সমর্থকেরা।

















