চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা

1

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক।

Advertisement

আজ ২৯ অক্টোবর বৃহস্পতিবার পরিদর্শনে গিয়ে তিনি ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম, গ্রাম আদালত পরিচালনা, নাগরিক সেবার মান এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্বারোপ করেন।

জনসাধারণের সুবিধার্থে দৃশ্যমান স্থানে সেবার চার্ট ও নির্ধারিত ফি প্রদর্শন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণসহ হয়রানিমুক্ত নাগরিক সেবা প্রদানের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় মেহেদী হাসান ফারুক।

চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান তালুকদার, ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম পুলিশ ও সেবাগ্রহীতা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মেহেদী হাসান ফারুক যোগদানের পর থেকে মাদক ও চুরি-ডাকাতি নির্মূল, যানজট নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, দুর্নীতি প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ উপজেলার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

Advertisement