মিরসরাইয়ে নুরুল আমিন এমপি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

32

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ের বারইয়ারহাটে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বারইয়ারহাট কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী।

জাতীয়তাবাদী ছাত্রদল ক্রীড়া কমিটির উদ্যোাগ আয়োজিত টুর্ণামেন্টের প্রথম ফাইনাল ম্যাচে হিঙ্গুলী ইউনিয়নের ১ নং ওয়ার্ড এবং ২ নং ওয়ার্ডের মধ্যকার খেলায় ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে ১ নং ওয়ার্ড ফুটবল একাদশ বিজয়ী হয়। পৌরসভার ফাইনাল খেলায় ১ ও ৪ নং ওয়ার্ডকে ৫ ও ৯ নং ওয়ার্ড ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্য সচিব জসীম উদ্দিন কমিশনার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, জসীম উদ্দিন ভেন্ডার, কামরান সরোয়ার্দি হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বিএনপি নেতা হাসানুজ্জামান সানি, বিএনপি নেতা ইয়াছিন মিজান, ফজলুল মুরাদ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, মিরসরাই উপজেলা ছাত্রদল ক্রীড়া কমিটির সদস্য সচিব নাঈম সরকার, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহবায়ক শরীফুল ইসলাম বাদশা।

প্রধান অতিথি নুরুল আমিন এমপি তাঁর বক্তব্যে বলেন, টুর্ণামেন্টে উপজেলার ১৬ ইউনিয়ন দুই পৌরসভার ১৬২টি দল এই ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহন করেছেন। উৎসবমুখর পরিবেশে ওয়ার্ড পর্যায়ে সব খেলা শেষ হয়েছে। এখন ইউনিয়ন পর্যায়ে খেলা শুরু হবে। এই টুর্ণামেন্ট থেকে ভালো মানের ফুটবলার তৈরি হবে। তারা হয়তো একসময় জাতীয় পর্যায়ে খেলে মিরসরাইয়ের সুনাম বয়ে আনবেন। তিনি আরো বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও খারাফ কাজ থেকে বিরত থাকতে সহায়ক ভূমিকা রাখবে।

Advertisement